নতুন করে গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করলো সরকার ১২কেজি সিলিন্ডারের দাম
নতুন করে গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করলো সরকার, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম ১,৮৮৫ টাকা
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (BERC) বেসরকারি খাতে বাজারজাত এলপিজি (LPG) গ্যাসের নতুন মূল্য ঘোষণা করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বহুল ব্যবহৃত ১২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১,৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই মূল্য ঘোষণার দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।
BERC জানায়, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য, পরিবহন ব্যয় এবং অন্যান্য সংশ্লিষ্ট খরচ পর্যালোচনা করে প্রতি মাসের মতো এবারও নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সেই হিসাবেই জুন মাসের জন্য ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে। এছাড়া বিভিন্ন ওজনের অন্যান্য সিলিন্ডারের দামও নতুন করে সমন্বয় করা হয়েছে।
একই সঙ্গে অটোগ্যাসের দামও কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ৮৬.৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের এলপিজির মূল্য অপরিবর্তিত রয়েছে।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment